মালদা

খাস জমির দখলকে ঘিরে বিবাদ, ঘর বন্দি দুই পরিবার

খাস জমির দখলকে ঘিরে বিবাদের জেরে দুই পরিবারকে এক ঘরে করে রাখার অভিযোগ উঠল। এমনকি এই দুই পরিবারের সাথে কেউ কথা বললে তাকে দিতে  ২০ হাজার টাকা জরিমানা এমনটাও বলা হয়েছে। গ্রামে সালিশি সভায় মাতব্বরদের ঠিক করে দেওয়া এই সিদ্ধান্ত ঘিরে এখন উত্তেজনা পারদ ছড়িয়েছে মালদার কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামে।

            মালদার কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের জালুয়াবাথাল গ্রামের বাসিন্দা তাহের জামির মিয়া এবং আলি সেখ। তাদের বাড়ির সামনে প্রায় ৪ কাঠা খাস জমি রয়েছে। দীর্ঘ ১০ থেকে ২০ বছর ধরে তারা এই জমি ভোগ করে আসছেন। কিন্তু হঠাৎ করে স্থানীয় মাসুদ সেখ, হেফাজুল সেখ বেশ কয়েকজন এই জমির দখল নেয়। এই নিয়ে বচসা হয় তাদের মধ্যে। অভিযোগ এরপরেই গ্রাম্য সালিশি সভায় মাসুদ সেখ, হেফাজুল সেখ সহ বেশ কয়েকজন মাতব্বর এই দুই পরিবারকে এক ঘরে করে দেয়। প্রায় ১০ দিন হতে চলল তারা এক ঘরে বন্দি। মসজিদে নামাজ পাঠ, সমস্ত রকম পরিষেবা এমনকি তাহের মিয়াঁ এবং হোসেন আলি সেখের সাথে গ্রামবাসীরা কথা বললে তাদের ২০ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। সেই ভয়ে গ্রাম্বাসিরাও কথা বলে না এই দুই পরিবারের সাথে। এই বিষয়ে এই দুই পরিবারের সদস্যরা জানান, তারা বিষয়টি বার বার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক দপ্তরেও জানিয়ে এসেছেন। কিন্তু কিছুই লাভ হয়নি। ফলে তারা ঘর বন্দি থেকে থেকে আজ ভীষণ ক্লান্ত। 

অন্যদিনে এই বিষয়ে গ্রামবাসীরা জানান, তারা বিষয়টি সবই জানেন। কিন্তু তাদের কিছু করার নেয়। ওই মাতব্বরদের ভয়ে তারা মুখে কুলুপ এঁটেছেন। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিউর ইসলামের সাথে। তিনি আমাদের জানান, বিষয়টি নিয়ে ব্লক দপ্তরের আধিকারিকদের সাথে কথা হয়েছে। তিনি বিডিকেও বিষয়টি জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কিছু করা সম্ভব হয়নি বলে জানান তিনি।